জনাব কার্তিক কোন পরিবেশের ওপর ভিত্তি করে ব্যবসায় করছেন? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব কার্তিক প্রাকৃতিক পরিবেশের উপর ভিত্তি করে ব্যবসা করছেন।কোন দেশের মৃত্তিকা, জলবায়ু, বন-বনানী,প্রাকৃতিক সম্পদ, ভূ-প্রকৃতি ইত্যাদির সমন্বয়ে যে পরিবেশের সৃষ্টি হয় তাকে প্রাকৃতিক পরিবেশ বলে। অবস্থানগত কারণে বিভিন্ন দেশের প্রাকৃতিক পরিবেশ বিভিন্ন ধরনের। প্রাকৃতিক পরিবেশের ভিন্নতার কারণে একেক দেশের ব্যবসায়িক কর্মকাণ্ড একেক ধরনের।উদ্দীপকে জনাব কর্তিক স্থানীয় তাল, বাশ ও খেজুর গাছের উপর ভিত্তি করে 'রাংতা' নামে একটি কুটির শিল্প গড়ে তুলেছেন। ওই এলাকায় এসব গাছ বেশি জন্মায় যার কারণে তিনি স্বল্পমূল্যে কাঁচামাল পাচ্ছেন। তিনি এই সুযোগ কাজে লাগিয়ে তার প্রতিষ্ঠানটি গড়ে তুলেছেন। তাই বলা যায়,জনাব কার্তিক প্রাকৃতিক পরিবেশের উপর ভিত্তি করে ব্যবসা করছেন।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
জনাব কার্তিক কোন পরিবেশের ওপর ভিত্তি করে ব্যবসায় করছেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Comilla · 2019
উত্তর
উত্তর