জনাব কার্তিকের আর্থিক সমস্যার সমাধান কীভাবে হতে পারে? তোমার মতামতের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: জনাব কার্তিকের আর্থিক সমস্যার সমাধান হতে পারে অর্থ সংস্থান করে।অর্থসংস্থান বলতে ব্যবসায়ের প্রয়োজনে সঠিক উৎস হতে মূলধন সংগ্রহকে বুঝায়। ব্যবসায়ের প্রয়োজনে ব্যবসায়ীদের বিভিন্ন সময়ে অতিরিক্ত অর্থের প্রয়োজন পড়ে। বিভিন্ন উৎস হতে ব্যবসায়ীরা অর্থ সংগ্রহ করতে পারে। তবে যে উৎস হতেই মূলধন সংগ্রহ করা হোক না কেন তা অবশ্যই নিরাপদ এবং সহযোগী হতে হবে।উদ্দীপকে দেখা যায় জনাব কার্তিক 'রাংতা' নামে একটি কুটির শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। তার উৎপাদিত পণ্য সামগ্রী দেশের সীমানা ছাড়িয়ে বিদেশেও প্রচুর পরিমাণে রপ্তানি হচ্ছে।সময়ের সাথে সাথে চাহিদা বৃদ্ধি পাওয়ায় তিনি কারখানাটি সম্প্রসারণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু আর্থিক সংকটের কারণে তিনি কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারছেন না।ব্যবসায়ীদের অর্থ সংক্রান্ত বাধা দূরীকরণে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান কাজ করছে। ব্যাংক তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। জনাব কার্তিক ব্যাংক হতে তার প্রয়োজনীয় মূলধন সংগ্রহ করতে পারেন। ব্যাংক হতে ঋণ নিয়ে তিনি আর্থিক নিরাপত্তা এবং সুষ্ঠু লেনদেনের নিশ্চয়তা পাবেন। তাই আমি মনে করি, জনাব কার্তিকের আর্থিক সমস্যার সমাধান হতে পারে অর্থসংস্থান করে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
জনাব কার্তিকের আর্থিক সমস্যার সমাধান কীভাবে হতে পারে? তোমার মতামতের…
উদ্দীপক
Comilla · 2019
উত্তর
উত্তর