বাংলাদেশে সমবায় আন্দোলন সফল না হওয়ার কারণগুলো উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: বাংলাদেশের সমবায় আন্দোলন সফল না হওয়ার পেছনে বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণ রয়েছে।পারস্পরিক অর্থনৈতিক কল্যাণের উদ্দেশ্যে সমশ্রেণীর কতিপয় মানুষ সমবায় আইনের আওতায় যে প্রতিষ্ঠান গঠন ও পরিচালনা করে তাকে সমবায় সমিতি বলে।কমবৃত্ত সম্পন্ন সম শ্রেণীর মানুষ নিজেদের আর্থসামাজিক কল্যাণের স্বার্থে একত্রিত হয়ে এরূপ সংগঠন গড়ে তোলে।উদ্দীপকে সমবায় সম্পর্কে আলোচনা করা হয়েছে। বাংলাদেশের সমবায় সংগঠনের বর্তমান অবস্থা সম্পর্কে বর্ণনা করা হয়েছে। কিছু কারণে বাংলাদেশে সমবায় আন্দোলন তেমনভাবে সফল হয়নি।বাংলাদেশে সমবায় বিকাশে প্রধান বাধা হলো ঐক্য ও সহযোগিতার অভাব। আমাদের দেশের মানুষের মধ্যে ঐক্য ও সহযোগিতার মারাত্মক অভাব লক্ষ্য করা যায়। ফলে প্রথমে উৎসাহের সাথে সমবায় শুরু হলেও পরবর্তীতে অনৈক্য পরিলক্ষিত হয়। তাছাড়াও দুর্নীতি ও স্বজন প্রীতি থেকে আমাদের সমবায়সমূহ মুক্ত নয়। আরেকটি প্রধান সমস্যা হচ্ছে সরকারি সহযোগিতার অভাব। সরকারের সুষ্ঠু নীতি-পরিকল্পনা ও সহযোগিতার মারাত্মক অভাব এদেশে লক্ষণীয়। এছাড়া উৎসাহ ও আগ্রহের অভাব,ব্যবস্থাপনায় দক্ষতার অভাব, শিক্ষার অভাব ইত্যাদি নানা কারণে বাংলাদেশে সমবায় আন্দোলন সফল হচ্ছে না।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
বাংলাদেশে সমবায় আন্দোলন সফল না হওয়ার কারণগুলো উদ্দীপকের আলোকে বিশ্ল…
উদ্দীপক
Comilla · 2019
উত্তর
উত্তর
উত্তর