কেন দুই বান্ধবী পাওনা আদায়ে আদালতের আশ্রয় নিতে ব্যর্থ হচ্ছে? উদ্দীপকের আলোকে তোমার মতামত দাও।
উত্তর: উদ্দীপকের অংশীদারী ব্যবসায়টি নিবন্ধিত নয় বলে পাওনা আদায়ে তারা আদালতের আশ্রয় নিতে ব্যর্থ হচ্ছে বলে আমি মনে করি।দেশের প্রচলিত আইন অনুযায়ী কোন অংশীদারী প্রতিষ্ঠানের চুক্তিপত্র নিবন্ধক কর্তৃক নিবন্ধিত এবং প্রতিষ্ঠানের নাম নিবন্ধন বইতে তালিকাভুক্ত করা হলে তাকে নিবন্ধিত অংশীদারী ব্যবসা বলে। অনিবন্ধিত অংশীদারি ব্যবসা তৃতীয় পক্ষের বিরুদ্ধে মামলা বা অন্য অংশীদারের বিরুদ্ধে মামলা করায় বাধার সম্মুখীন হয়।উদ্দীপকে দেখা যায়, সাগুফতা ও সাহিদা দুই বান্ধবী একটি অংশীদারী ব্যবসা গড়ে তুলেছেন।বুটিক হাউসের ব্যবসা সফল হওয়ায় তাদের মূলধন কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। কিন্তু তাদের একজন ক্রেতা শারমিনের কাছে পাওনা ১,৫০,০০০ টাকা বারবার তাগাদা দিয়েও আদায় করা সম্ভব হচ্ছে না।এমনকি আদালতে আশ্রয় নিতেও তারা ব্যর্থ হচ্ছে।যেহেতু উদ্দীপকের ব্যবসাটি নিবন্ধিত করা নেই তাই তারা দেনাদারের বিরুদ্ধে ১০০ টাকার অধিক পাওনা আদায়ে মামলা দায়ের করতে পারবেনা। যদি তাদের ব্যবসাটি নিবন্ধিত করা থাকত তাহলে আদালতে মামলা করে খুব সহজেই তারা তাদের পাওনা টাকা আদায় করতে পারতো। তাই আমি মনে করি,উদ্দীপকের অংশীদারী ব্যবসায়টি নিবন্ধিত নয় বলে তারা পাওনা আদায়ে আদালতের আশ্রয় নিতে ব্যর্থ হচ্ছে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
কেন দুই বান্ধবী পাওনা আদায়ে আদালতের আশ্রয় নিতে ব্যর্থ হচ্ছে? উদ্দীপ…
উদ্দীপক
Comilla · 2019
উত্তর
উত্তর
উত্তর