উদ্দীপকের 'নূরাজ এন্টারপ্রাইজ' একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি।যে কোম্পানির সদস্য সংখ্যা সর্বনিম্ন ২জন এবং সর্বোচ্চ ৫০ জন, শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য নয় এবং জনগণের উদ্দেশ্যে শেয়ার ও ঋণপত্র বিক্রয়ের আহ্বান জানানো যায় না তাকে প্রাইভেট লিমিটেড কোম্পানি বলে। সাধারণত ঘরোয়া পরিবেশে পরিচিতজনদের নিয়ে তুলনামূলকভাবে কম মূলধন সম্বলিত এই ব্যবসা গঠিত হলেও এটি আইনসৃষ্ট কৃত্রিম ব্যক্তিসত্তার অধিকারী চিরন্তন অস্তিত্ববিশিষ্ট ব্যবসা সংগঠন।'নূরাজ এন্টারপ্রাইজ' নামে ৪০ সদস্য বিশিষ্ট একটি প্রতিষ্ঠান জুতা তৈরীর উদ্দেশ্য নিয়ে নিবন্ধন পাওয়ার পর পরেই ব্যবসা শুরু করে। প্রাইভেট লিমিটেড কোম্পানি নিবন্ধনপত্র পাওয়ার পর পরে কার্যক্রম শুরু করতে পারে।পাবলিক লিমিটেড কোম্পানির মতো কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহের প্রয়োজন পড়ে না।তাই বলা যায়, উদ্দীপকের 'নুরাজ এন্টারপ্রাইজ' একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি।