উদ্দীপকে জনির কাজটি ব্যবসায়ের কোন শাখার অন্তর্ভুক্ত ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের জনির কাজটি ব্যবসায়ের বাণিজ্য শাখার অন্তর্ভুক্ত।শিল্পে উৎপাদিত পণ্য সামগ্রী পরবর্তী শিল্পে বা প্রকৃত ভোগকারীর নিকট বন্টনের ক্ষেত্রে সম্পাদিত কার্যাবলীর সমষ্টিকে বাণিজ্য বলে। বাণিজ্য হলো ব্যবসা ব্যবসার বন্টনকারী শাখা। বাণিজ্যের মাধ্যমে পৃথিবীর এক প্রান্তে কোনো জিনিস উৎপাদিত হচ্ছে অথচ তা ভোগ হচ্ছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে। এটি পণ্য উৎপাদনকারী ও ভোগকারীর মধ্যে মালিকানাগত বাঁধা দূর করে।উদ্দীপকের জনি তার জেলার উৎপাদিত গম সংগ্রহ করে নির্দিষ্ট সময়ান্তে দেশের বিভিন্ন স্থানে নৌপথে সরবরাহ করে। সে যে কাজটি করছে তার মাধ্যমে পণ্য সরবরাহকারী বা ভোগকারীরা পণ্য হাতে পাচ্ছে। তাই বলা যায়, উদ্দীপকের জনির কাজটি ব্যবসায়ের বাণিজ্য শাখা অন্তর্ভুক্ত।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে জনির কাজটি ব্যবসায়ের কোন শাখার অন্তর্ভুক্ত ব্যাখ্যা কর।
উদ্দীপক
Jessore · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর