পোড়া ডিজেলসহ বিভিন্ন ক্ষতিকারক রাসায়নিক পদার্থ ও গ্যাসের মিশ্রণে গাড়ির কালো ধোঁয়া তৈরি হয় ।
বায়ু দূষণের একটি অন্যতম কারণ হলো যানবাহনের কালো ধোঁয়া । বাতাসে এ ধোঁয়ার অতিরিক্ত নিঃসরণে মানুষের স্বাস্থ্যগত ঝুঁকি বাড়ছে। যক্ষ্মা, অ্যাজমা, ব্রঙ্কাইটিস, ফুসফুস ক্যান্সার প্রভৃতি এ ধরনের বায়ু দূষণজনিত রোগ। এছাড়া ধোঁয়া থেকে নির্গত কার্বন মনোক্সাইড ও সিসার কারণে ওজন স্তর ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে গ্রিন হাউজের মতো মারাত্মক প্রতিক্রিয়ার সৃষ্টি হচ্ছে, যা বৈশ্বিক উষ্ণতা বাড়াচ্ছে। ফলে গাড়ির কালো ধোঁয়া মানবজীবনের পাশাপাশি জীবজগৎ ও প্রাকৃতিক পরিবেশে ক্ষতিকর প্রভাব তৈরি করছে।