সাংগঠনিক স্তর বিবেচনায় উদ্দীপকের প্রতিষ্ঠানটির দরন ব্যাখ্যা কর।
উত্তর: সাংগঠনিক স্তর বিবেচনায় উদ্দীপকের প্রতিষ্ঠানটি একটি প্রাথমিক সমবায় সমিতি।সমবায়ে যোগদানকারী ব্যক্তিবর্গকে নিয়ে প্রাথমিক বা নিচের স্তরে যে সমবায় সমিতি গঠিত হয় তাকে প্রাথমিক সমবায় সমিতি বলে।এরূপ সমিতি সমবায়ের সদস্যদের মধ্য হতে নির্বাচিত নির্বাহী কমিটি দ্বারা পরিচালিত হয়।সমবায় সমিতি বলতে এরূপ সমবায় সমিতিকেই বুঝানো হয়।উদ্দীপকে কুসুমবাগ এলাকায় ৭৬ জন বাসিন্দা স্বল্পমূল্যে পণ্য ক্রয়ের জন্য 'প্রত্যাশা' নামের সমবায় সমিতি গঠন করে।প্রতিষ্ঠানটি স্থানীয় উৎপাদনকারী ও নিকটস্থ বাজার হতে পণ্য ক্রয় করে স্বল্প লাভে সদস্যদের মধ্যে বিক্রি করে। তাই বলা যায়, সাংগঠনিক স্তর বিবেচনায় উদ্দীপকের প্রতিষ্ঠানটি একটি প্রাথমিক সমবায় সমিতি।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
সাংগঠনিক স্তর বিবেচনায় উদ্দীপকের প্রতিষ্ঠানটির দরন ব্যাখ্যা কর।
উদ্দীপক
Jessore · 2019
উত্তর
উত্তর
উত্তর