প্রকৃতি বিচারে উদ্দীপকের প্রতিষ্ঠানের সদস্যদের ক্রয়ের হিসাব রাখার যৌক্তিকতা বিশ্লেষণ কর।
উত্তর: প্রকৃতি বিচারে উদ্দীপকের প্রতিষ্ঠানের সদস্যদের হিসাব রাখা যৌক্তিক। ভোক্তাগণ ক্রয় সুবিধা প্রাপ্তির লক্ষ্যে নিজেদের প্রচেষ্টা ও সহযোগিতায় কোন সমবায় সমিতি গঠনপূর্বক সমবায় বিপনী স্থাপন ও পরিচালনা করলে তাকে ভোক্তা সমবায় সমিতি বলে। এর মাধ্যমে একদিকে ন্যায্যমূল্যে উন্নতমানের সামগ্রী সংগ্রহ করা যায় এবং অন্যদিকে অর্জিত মুনাফাও তারা ভোগ করতে পারে। এ ধরনের সমিতিতে সদস্য ক্রেতাদের বার্ষিক ক্রয়কৃত পণ্যের মূল্য অনুসারে মুনাফা বন্টিত হয়। উদ্দীপকে কুসুমবাগ এলাকায় ৭৬ জন বাসিন্দা স্বল্প মূল্যে পণ্য ক্রয় করার জন্য 'প্রত্যাশা' নামে সমবায় সমিতি গঠন করে।প্রতিষ্ঠানটি স্থানীয় উৎপাদনকারী ও নিকটস্থ বাজার হতে পণ্য ক্রয় করে সল্প লাভে সদস্যদের মধ্যে বিক্রি করে। প্রত্যেক সদস্যের ক্রয়ের পরিমাণ নির্দিষ্ট টোকেনের মাধ্যমে হিসেব করে রাখা হয়। ভোক্তা সমবায় সমিতি ভোক্তাগণকে কম মূল্যে পণ্য ক্রয়ের সুবিধা প্রদান করে।এবং বছর শেষে ক্রয়কৃত পণ্যের মূল্য অনুসারে মুনাফা বন্টন করা হয়। ফলে প্রত্যেক সদস্য বার্ষিক কি পরিমাণ পণ্য ক্রয় করছে এবং তার মূল্য যথাযথভাবে লিপিবদ্ধ করার প্রয়োজন পড়ে। উদ্দীপকের প্রতিষ্ঠানটি সদস্যদের ক্রয়ের পরিমাণ নির্দিষ্ট টোকেনের মাধ্যমে হিসেব করে রাখছে।ফলে বছর শেষে তাদের মুনাফা বন্টনে কোনো ঝামেলা হবে না।তাই আমি মনে করি, প্রতিষ্ঠানটির সদস্যদের ক্রয়ের হিসাব রাখা সম্পূর্ণ যৌক্তিক।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
প্রকৃতি বিচারে উদ্দীপকের প্রতিষ্ঠানের সদস্যদের ক্রয়ের হিসাব রাখার য…
উদ্দীপক
Jessore · 2019
উত্তর
উত্তর
উত্তর