উদ্দীপকে সহায়তা দানকারী প্রতিষ্ঠানটি হলো বিটিসিএল (Bangladesh Telecommunication Company Ltd.) সারা দেশে মৌলিক টেলিযোগাযোগ সেবা দিতে BTCL কাজ করে। এটি ইন্টারনেট সংযোগও দেয়। এছাড়া টেলিফোন সংযোগ স্থাপন, পুনঃসংযোগ, প্রি-পেইড কল সার্ভিস প্রভৃতি সেবা দিতে প্রতিষ্ঠানটি কাজ করছে।
উদ্দীপকে বলা হয়েছে, বঙ্গোপসাগরের সোনাদিয়া দ্বীপটি প্রাকৃতিক সৌন্দর্য্যমন্ডিত। তাই সরকারি একটি সংস্থা সেখানে হোটেল ও মোটেল প্রতিষ্ঠার উদ্যোগ নেয়। ইন্টারনেট সুবিধা, রিজার্ভেশন ও অন্যান্য তথ্য প্রচারের জন্য তারা আরেকটি সরকারি প্রতিষ্ঠানের সহায়তা নেয়। সহায়তাকারী এ প্রতিষ্ঠানের অবকাঠামোগত সুবিধা ব্যাপক। এটি বিভিন্ন টেলিফোন লাইন ও নেটওয়ার্কের সাথে জড়িত। মূলত BTCL প্রতিষ্ঠানটি এ কাজগুলো করে থাকে। সুতরাং, BTCL থেকেই টেলিযোগাযোগ সেবা নেওয়া হয়েছে।