জনাব সিদ্দিক সমাজের কোন পক্ষের প্রতি দায়িত্ব পালন করছেন? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব সিদ্দিক সমাজের সরবরাহকারী পক্ষের প্রতি সামাজিক দায়িত্ব পালন করেছেন। সমাজের বিভিন্ন পক্ষের প্রতি ব্যবসা যে দায়িত্ব পালন করে তাকে ব্যবসায়ের সামাজিক দায়িত্ব পালন বলে। মালিক,শ্রমিক-কর্মী,ক্রেতা বা ভোক্তা, সরবরাহকারী ইত্যাদি পক্ষকে অস্বীকার করে ব্যবসা চলে না। সরবরাহকারীরা তাদের মালামাল সরবরাহ করে পাওনা প্রাপ্তি প্রত্যাশা করে।তাই তাদের প্রতি ব্যবসায়ের উচিত পাওনা যথাসময়ে পরিশোধ করা। উদ্দীপকের জনাব সিদ্দিক একজন খুচরা ফল ব্যবসায়ী। তিনি রিয়াজউদ্দিন বাজার ফলমন্ডির বিভিন্ন দোকান থেকে বাকিতে ফল কিনে বিক্রি করেন।নির্ধারিত সময়ে তিনি পণ্যের মূল্য পরিশোধ করে দেন।তাকে যারা পণ্য সরবরাহ করছে তাদের পাওনা তিনি যথাসময় পরিশোধ করে দিচ্ছেন।তাই বলা যায়, জনাব সিদ্দিক সমাজের সরবরাহকারী পক্ষের প্রতি সামাজিক দায়িত্ব পালন করছেন।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
জনাব সিদ্দিক সমাজের কোন পক্ষের প্রতি দায়িত্ব পালন করছেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Jessore · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর