জনাব কামাল কোন ধরনের শিল্পের সাথে জড়িত? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের জনাব কামাল প্রজনন শিল্পের সাথে জড়িত। অর্থনৈতিক উদ্দেশ্যে নির্বাচিত উদ্ভিদ ও প্রাণীর বংশবিস্তারকরণ প্রচেষ্টাকে প্রজনন শিল্প বলে।এই শিল্পে উৎপাদিত পণ্য মানুষের প্রয়োজন পূরণ বা ভোগ উপযোগী পণ্যের সৃষ্টি করে থাকে। হ্যাচারিতে মাছের পোনা উৎপাদন,পোল্ট্রি ফার্মের ডিম বা বাচ্চা উৎপাদন ইত্যাদি এই শিল্পের উদাহরণ। উদ্দীপকে জনাব কামাল আজাদ হ্যাচারি থেকে ডিম সংগ্রহ করে নিজ পুকুরে মাছের পোনা উৎপাদন ও চাষ শুরু করেন। তার এই মাছ চাষের মাধ্যমে নতুন মাছের বংশবিস্তার হবে।তাই তার এই কর্মকান্ড প্রজনন শিল্পের অন্তর্গত।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
জনাব কামাল কোন ধরনের শিল্পের সাথে জড়িত? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Mymensingh · 2021
উত্তর
উত্তর
উত্তর