''ঘরে বসে কেনাবেচা" ব্যবসায় পরিবেশের সাথে সংগতিপূর্ণ কি? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: ঘরে বসে কেনা-বেচা প্রযুক্তিগত পরিবেশের সাথে সংগতিপূর্ণ। উন্নত প্রযুক্তির ব্যবহার, প্রযুক্তি আমদানির সুযোগ, উন্নত প্রযুক্তি ব্যবহারকারী প্রতিষ্ঠানসমূহ, বিজ্ঞান ও কারিগরি শিক্ষা ইত্যাদি মিলিয়ে যে পরিবেশ সৃষ্টি হয় তাকে প্রযুক্তিগত পরিবেশ বলে। উদ্দীপকে দেখা যায় স্থাস্থ্য সচেতন লোকজন ঘরে বসেই মোবাইল, কম্পিউটার,ল্যাপটপ ও ইন্টারনেট ব্যবহার করে কেনাবেচা করে থাকেন।এই উপাদানগুলো প্রযুক্তিগত পরিবেশের উপাদান। বর্তমানে সারা বিশ্বজুড়ে প্রযুক্তির ব্যবহার বেড়েই চলেছে। ব্যবসায়ও এর ব্যতিক্রম নয়। মানুষ এখন ঘরে বসেই দেশ-বিদেশের যে কোনো পণ্য কিনতে পারছেন। ইন্টারনেট, মোবাইল,ল্যাপটপ, কম্পিউটার ইত্যাদি প্রযুক্তির-ই উদ্ভাবন। তাই বলা যায় ঘরে বসে কেনাবেচা প্রযুক্তিগত পরিবেশের সাথে সংগতিপূর্ণ।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
''ঘরে বসে কেনাবেচা" ব্যবসায় পরিবেশের সাথে সংগতিপূর্ণ কি? উদ্দীপকের…
উদ্দীপক
Mymensingh · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর