উদ্দীপকে বর্ণিত ইসলামিয়া ফার্নিচার কোন ধরনের ঋণপত্র বিক্রির সিদ্ধান্ত নিয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত ইসলামিয়া ফার্নিচার অপরিশোধযোগ্য ঋণপত্র বিক্রয়ের উদ্যোগ নিয়েছে। কোম্পানি বিলোপের পূর্বে যে ঋণপত্রের অর্থ কোম্পানি পরিশোধে বাধ্য থাকেনা তাকে অপরিশোধযোগ্য ঋণপত্র বলে। ঋণপত্রে এরূপ শর্ত কোম্পানি উল্লেখ করে দেয়।একে স্থায়ী ঋণপত্র নামেও ডাকা হয়। উদ্দীপকে ইসলামিয়া ফার্নিচার ঋণপত্র বিক্রয়ের মাধ্যমে মূলধন সংগ্রহের সিদ্ধান্ত নেয়। ঋণপত্রের বিক্রয়ের শর্তে উল্লেখ করা হয় যে, কোম্পানি বিলোপ সাধনের পূর্বে ঋণপত্র গ্রহীতারা ঋণের অর্থ ফেরত পাবে না। অপরিশোধযোগ্য ঋণপত্রের শর্তের সাথে ইসলামিয়া ফার্নিচারের ঋণপত্রের মিল থাকায় বলা যায় যে, ইসলামিয়া ফার্নিচার অপরিশোধযোগ্য ঋণপত্র বিক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত ইসলামিয়া ফার্নিচার কোন ধরনের ঋণপত্র বিক্রির সিদ্ধা…
উদ্দীপক
Mymensingh · 2021
উত্তর
উত্তর
উত্তর