উদ্দীপকে উল্লিখিত অংশীদারি ব্যবসায়টি টিকে থাকার সম্ভাবনা কতটুকু? যুক্তিসহ ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের অংশীদারি ব্যবসায়টি টিকে থাকার কোনো সম্ভাবনা নেই। অংশীদারদের মধ্যকার অংশীদারি সম্পর্কের বিলোপকে অংশীদারি ব্যবসায়ের বিলোপসাধন বলে। অংশীদারি ব্যবসায়ের ৪৪ ধারায় আদালত কর্তৃক বিলোপ সাধনের বিস্তারিত কারণ বর্ণনা করা হয়েছে।যার মধ্যে মস্তিষ্ক বিকৃতি অন্যতম। উদ্দীপকে অংশীদারি ব্যবসায়টির অংশীদার মি. X এর হঠাৎ মস্তিষ্ক বিকৃতির কারণে কর্তব্য পালনে স্থায়ীভাবে অসমর্থন হয়। অংশীদারি আইনের ৪৪ ধারা অনুযায়ী কোন অংশীদার স্থায়ীভাবে কারবার পরিচালনায় অক্ষম হলে আবেদনের প্রেক্ষিতে আদালতের নির্দেশে অংশীদারি ব্যবসায়টির বিলোপ ঘটে। যেহেতু মিস্টার এক্স চুক্তি সম্পাদনের যোগ্যতা হারিয়েছেন সেহেতু এই ব্যবসাটি চালানো যাবে না। আদালতে বিলোপের আবেদন না করে ব্যবসাটি চালানো যেতে পারে কিন্তু আইনের দৃষ্টিতে তা অবৈধ হবে। তাই এ ব্যবসায়টি টিকে থাকার কোন সম্ভাবনা নেই।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত অংশীদারি ব্যবসায়টি টিকে থাকার সম্ভাবনা কতটুকু? য…
উদ্দীপক
Mymensingh · 2021
উত্তর
উত্তর
উত্তর