উল্লিখিত মাছ ব্যবসায়ীদের কাক্ষিত মাত্রায় মুনাফা পাওয়ার জন্য কোন প্রকার বাণিজ্য গুরুত্বপূর্ণ? মতামত দাও।
উত্তর: উল্লেখিত মাছ ব্যবসায়ীদের কাঙ্খিত মাত্রায় মুনাফা পাওয়ার জন্য বৈদেশিক বাণিজ্য গুরুত্বপূর্ণ।এক দেশের সাথে অন্য দেশের বা এক দেশের ব্যবসায়ীর সাথে অন্য দেশের ব্যবসায়ীর যে ক্রয়-বিক্রয় কার্যক্রম সম্পাদিত হয়ে তাকে বৈদেশিক বাণিজ্য বলে। বৈদেশিক বাণিজ্যের মাধ্যমে একটি দেশ যেমনি তার অতিরিক্ত উৎপাদিত পণ্য সামগ্রী বৈদেশিক মুদ্রার বিনিময়ে রপ্তানি করতে পারে; তেমনি ঘাটতি পূরণ বাহিরের দেশ থেকে পণ্য সামগ্রী আমদানিও করতে পারে।উদ্দীপকে দেখা যায়,বরিশালের আর্থিকভাবে অসচ্ছল ও ব্যবসা সহায়ক কার্যবলির সুবিধা বঞ্চিত মাছ ব্যবসায়ীদের বর্তমানে ব্যস্ত সময় যাচ্ছে।কারণ নদীগুলোতে প্রচুর ইলিশ মাছ ধরা পড়ছে।কিন্তু শুধুমাত্র স্থানীয় বাজারে ব্যাপক মাছ বিক্রি করলেও তাদের মুনাফার পরিমান খুব সামান্য হচ্ছে। এই অবস্থায় জেলা প্রশাসক মহোদয় কোল্ড স্টোরেজসমূহ শুধুমাত্র মাছ ব্যবসায়ীদের ব্যবহারের অনুমতি প্রদান করেন।কিন্তু এরপরও মুনাফা লাভ করতে পারছে না।যেহেতু মাছ ব্যবসায়ীরা কোল্ড স্টোরেজের ব্যবস্থা পেয়েছে তাই তারা দীর্ঘদিন ধরে মাছ সংরক্ষণ করতে পারবে। তাই তাদের উচিত হবে বৈদেশিক বাণিজ্যে মনোযোগ দেওয়া। বিপুল পরিমাণ ইলিশ মাছ বাহিরে রপ্তানি করলে দেশে বিপুল বৈদেশিক মুদ্রা অর্জিত হবে।মাছ ব্যবসায়ীদের কাঙ্খিত মুনাফা অর্জিত হবে। এর ফলে দেশের অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে তাই বলা যায়, মাছ ব্যবসায়ীদের কাঙ্খিত মাত্রায় মুনাফা পাওয়ার জন্য বৈদেশিক বাণিজ্য গুরুত্বপূর্ণ।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উল্লিখিত মাছ ব্যবসায়ীদের কাক্ষিত মাত্রায় মুনাফা পাওয়ার জন্য কোন প্র…
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর