জেলা প্রশাসক মহোদয়ের গৃহীত পদক্ষেপ ব্যবসায়ের কোন বাধা দূরীকরণে সহায়ক? ব্যাখ্যা কর।
উত্তর: জেলা প্রশাসক মহোদয়ের গৃহীত পদক্ষেপ ব্যবসায়ের সময়গত বাধা দূরীকরণে সহায়ক।পণ্য উৎপাদনের পর ও ভোগের মধ্যবর্তী সময়ে পণ্য বিনষ্ট হওয়ার থেকে রক্ষা করার জন্য ব্যবসায়ীগণ পণ্য সংরক্ষণের জন্য যে ব্যবস্থা গড়ে তোলে তাকে গুদামজাতকরণ বলে। ব্যবসায়ের ক্ষেত্রে এটি সময়গত বাধা দূর করে। গুদামজাতকরণের ফলে এক মৌসুমের সবজি অন্য মৌসুমেও ভোক্তারা ভোগ করতে পারছে।উদ্দীপকে বলা হয়েছে,বরিশালে আর্থিকভাবে অসচ্ছল ও ব্যবসা সহায়ক কার্যাবলীর সুবিধাবঞ্চিত মাছ ব্যবসায়ীদের বর্তমানে ব্যস্ত সময় যাচ্ছে। কারণ নদীগুলোতে প্রচুর ইলিশ মাছ ধরা পড়ছে। শুধুমাত্র স্থানীয় বাজারে মাছ বিক্রি করে তারা সামান্য মুনাফা পাচ্ছে। এ অবস্থা উন্নয়নের জন্য জেলা প্রশাসক মহোদয় কোল্ড স্টোরেজসমূহ শুধুমাত্র মাছ ব্যবসায়ীদের ব্যবহারের অনুমতি দেন। কোলেস্টোরেজ হচ্ছে একটি গুদামজাতকরণ ব্যবস্থা যার মাধ্যমে মাছ দীর্ঘদিন সতেজ থাকবে। তাই বলা যায়, জেলা প্রশাসক মহোদয়ের গৃহীত পদক্ষেপ সময়গত বাধা দূরীকরণে সহায়ক।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
জেলা প্রশাসক মহোদয়ের গৃহীত পদক্ষেপ ব্যবসায়ের কোন বাধা দূরীকরণে সহায়…
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর