জনাব X এর ব্যবসায়টি মালিকানার ভিত্তিতে কোন ধরনের? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব X এর ব্যবসায়টি মালিকানার ভিত্তিতে এক মালিকানা ব্যবসা।একক ব্যক্তির অধীনে গঠিত ও পরিচালিত ব্যবসাকে এক মালিকানা ব্যবসা বলে।যে কোনো ব্যক্তি যেকোনো স্থানে স্বল্প পরিসরে খুব সহজে এ ধরনের ব্যবসা গঠন করতে পারেন। আইনগত তেমন ঝামেলা না থাকায় এ ব্যবসাটি বেশি জনপ্রিয়।উদ্দীপকের জনাব X একটি বেসরকারি কলেজের প্রভাষক। কলেজের নিকটেই বেশ কয়েকটি বাণিজ্যিক ব্যাংক ও শিল্প প্রতিষ্ঠান রয়েছে।তিনি তার সঞ্চিত অর্থ দ্বারা কলেজের পাশেই একটি ভবনের নিচ তলা ভাড়া নিয়ে একটি বড় দোকান শুরু করলেন।তার দোকানে মালিক এবং পুঁজি সরবরাহকারী শুধু তিনি নিজেই।তাই বলা যায়, জনাব X এর ব্যবসাটি মালিকানার ভিত্তিতে এক মালিকানা ব্যবসা।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
জনাব X এর ব্যবসায়টি মালিকানার ভিত্তিতে কোন ধরনের? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর