মি. তপনের ব্যবসায়িক সফলতায় পরিবেশের কোন উপাদানের ভূমিকা সর্বাধিক? ব্যাখ্যা কর।
উত্তর: মিস্টার তপনের ব্যবসায়িক সফলতায় অর্থনৈতিক পরিবেশের উপাদানের ভূমিকা সর্বাধিক।মানব সম্পদ,আর্থিক প্রতিষ্ঠানসমূহ,চাহিদা ও ভোগ, মূলধন ও বিনিয়োগ,অর্থ ও ঋণ ব্যবস্থা ইত্যাদি মিলিয়ে যে পরিবেশের সৃষ্টি হয় তাকে অর্থনৈতিক পরিবেশ বলে। অর্থনৈতিক পরিবেশের কল্যাণে একটি দেশ দ্রুত অগ্রগতি লাভ করতে পারে। সে দেশের ব্যবসা-বাণিজ্য তত উন্নত হয়। দেশে বৈদেশিক বিনিয়োগের মাত্রা বৃদ্ধি পায়।উদ্দীপকের মিষ্টার তপন আধুনিক যন্ত্রপাতির অপর্যাপ্ততা সত্ত্বেও তার এলাকার কিছু শিক্ষিত বেকার যুবকদের নিয়ে একটি গার্মেন্টস শিল্প গড়ে তোলেন।একটি বাণিজ্যিক ব্যাংকের সহায়তায় তার ব্যবসায় সফলতা আসে।ব্যাংক হচ্ছে অর্থনৈতিক পরিবেশের একটি গুরুত্বপূর্ণ উপাদান। ব্যাংকের আর্থিক সহায়তার ফলেই মিস্টার তপন গার্মেন্টস শিল্পটি গড়ে তুলতে পেরেছেন এবং ব্যবসায়ে সফলতা এসেছে।তাই বলা যায়, মিস্টার তপনের ব্যবসায়িক সফলতায় পরিবেশের অর্থনৈতিক উপাদানের ভূমিকা সর্বাধিক।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
মি. তপনের ব্যবসায়িক সফলতায় পরিবেশের কোন উপাদানের ভূমিকা সর্বাধিক? ব…
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর