বাইরন কোন ধরনের অংশীদার? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের বাইরণ সীমাবদ্ধ অংশীদার।অংশীদারি ব্যবসায়ের চুক্তি অনুযায়ী বা আইনগত কারণে কোন অংশীদারের দায় সীমাবদ্ধ হলে তাকে সীমাবদ্ধ অংশীদার বলে। এরূপ অংশিদারের দায় তার বিনিয়োগকৃত মূলধন পর্যন্ত সীমিত থাকে।আইন অনুযায়ী এরূপ অংশীদার ব্যবসা পরিচালনায় অংশগ্রহণ করতে পারে না।উদ্দীপকের মিস্টার বাইরন একজন ইঞ্জিনিয়ার।তিনি তার বন্ধু করিমসহ আরো ১০ জন বন্ধু নিয়ে একটি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলেন।মিস্টার বাইরন বলেন তিনি ব্যবসা পরিচালনায় অংশ নিতে পারবেন না এবং বিনিয়োগের অতিরিক্ত দায় গ্রহণ করবেন না। তবে বছর শেষে প্রতিষ্ঠানের হিসাব-নিরীক্ষার কাজটি করবেন। মিস্টার বাইরনের বৈশিষ্ট্য অংশীদারি ব্যবসার সীমাবদ্ধ অংশীদারের সাথে সামঞ্জস্যপূর্ণ।তাই বলা যায়, উদ্দীপকের মিস্টার বাইরন একজন সীমাবদ্ধ অংশীদার।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
বাইরন কোন ধরনের অংশীদার? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর