জনাব X এর ব্যবসায়ের সফলতা লাভের মূল কারণ বিশ্লেষণ কর।
উত্তর: জনাব X এর ব্যবসায় সফলতা লাভের মূল কারণ এক মালিকানা ব্যবসায়ের অবস্থানগত সুবিধা।এক মালিকানা ব্যবসা সাধারণত স্বল্প পরিসরে গঠন করা হয়।তাই এটি যেকোনো স্থানে গড়ে তোলা যায়।গ্ৰাহকদের খুব কাছাকাছি যাওয়া যায়। কিন্তু বৃহদায়তন ব্যবসা যেকোনো স্থানে গড়ে তোলা যায় না।ফলে ক্রেতাদের দোরগোড়ায় পণ্য বা সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এক মালিকানা ব্যবসার কোন বিকল্প নেই।উদ্দীপকে দেখা যায়,জনাব X কলেজের পাশে একটি ভবনের নিচতলা ভাড়া নিয়ে একটি বড় দোকান শুরু করলেন।তার দোকানের প্রথম অংশে স্টেশনারি,দ্বিতীয় অংশে ফটোকপি এবং তৃতীয় অংশে মোবাইল ব্যাংকিং ব্যবসা শুরু করছেন।তার তিন ভাইকে দোকানের তিনটি অংশের দায়িত্ব প্রদান করলেন। অল্প দিনের মধ্যেই তার প্রতিষ্ঠিত ব্যবসায়টি সফলতা অর্জন করে।এক্ষেত্রে জনাব X কে যে বিষয়টি সবচেয়ে বেশি সহায়তা করেছে তা হল একমালিকানা ব্যবসার অবস্থানগত সুবিধা। তিনি খুব স্বল্প পরিসরে একটি দোকান দিয়ে গ্রাহকদের প্রয়োজনীয় পণ্য সরবরাহ করছেন।কলেজের পাশেই দোকান দেওয়ার ফলে ছাত্র-ছাত্রীদের প্রয়োজনীয় সেবা তিনি দিতে পারছেন। ফলে তার ব্যবসায়ের ভালো বিক্রয় হচ্ছে। তাই বলা যায়, জনাব X এর ব্যবসায়ের সফলতা লাভের মূল কারণ এক মালিকানা ব্যবসার অবস্থানগত সুবিধা।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
জনাব X এর ব্যবসায়ের সফলতা লাভের মূল কারণ বিশ্লেষণ কর।
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর