PQR প্রতিষ্ঠানটি কোন ধরনের কোম্পানি সংগঠন হিসেবে নিবন্ধিত হয়? ব্যাখ্যা কর।
উত্তর: PQR কোম্পানিটি পাবলিক লিঃ কোম্পানি হিসেবে নিবন্ধিত হয়।যে কোম্পানির সদস্য সংখ্যা সর্বনিম্ন ৭ জন এবং সর্বোচ্চ শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ, শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য এবং জনগণের উদ্দেশ্যে শেয়ার ও ঋণপত্র বিক্রয়ের আহ্বান জানানো যায় তাকে পাবলিক লিমিটেড কোম্পানি বলে।এরুপ কোম্পানি তার পরিচালনা কার্যক্রম শুরু করতে নিবন্ধনপত্রের পরও কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহ করতে হয়।উদ্দীপকের জনাব রহিম তার আরো ৪৯ জন ব্যবসায়ী বন্ধু মিলে PQR নামে একটি ব্যবসায় গঠন করেন।তারা কোম্পানি নিবন্ধক হতে নিবন্ধনপত্র লাভ করেন। প্রতিষ্ঠানটি ব্যবসায় কার্যক্রম শুরু করতে চাইলে একজন অ্যডভোকেট সদস্য এতে বাধা দেন। তিনি বলেন আরো একটি প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা বাদ আছে। উদ্দীপকের এ্যডভোকেট সদস্য যে আনুষ্ঠানিকতার উল্লেখ করছেন তা হলো পাবলিক লিমিটেড কোম্পানির কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহ পর্যায়। তাই বলা যায় উদ্দীপকের PQR একটি পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে নিবন্ধিত হয়।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
PQR প্রতিষ্ঠানটি কোন ধরনের কোম্পানি সংগঠন হিসেবে নিবন্ধিত হয়? ব্যাখ…
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর