XYZ হোল্ডিং কোম্পানি হিসেবে প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ নেয়।
যদি কোন কোম্পানি অন্য কোনো কোম্পানির ৫০% এর বেশি শেয়ারের মালিক হয় বা পরিচালনার ক্ষমতার অধিকারী হয় তখন ঐ কোম্পানিকে হোল্ডিং কোম্পানি বলে।এক্ষেত্রে যে কোম্পানিকে নিয়ন্ত্রণ করা হচ্ছে তাকে সাবসিডিয়ারি কোম্পানি বলে। সাবসিডিয়ারি কোম্পানির ৫০% এর অধিক শেয়ারের মালিক হয় হোল্ডিং কোম্পানি।ফলে পরিচালক নির্বাচন ও কোম্পানির পরিচালনায় কোম্পানিটির একক কর্তৃত্ব বজায় থাকে।
উদ্দীপকে দেখা যায়, জনাব রহিম তার ৪৯ জন বন্ধু নিয়ে PQR নামে একটি পাবলিক লিমিটেড কোম্পানি গঠন করেছেন।প্রতিষ্ঠানটি প্রথমে মুনাফা অর্জন করলেও পরবর্তী ৩ বছর ধারাবাহিকভাবে লোকসান দিতে থাকে।এ অবস্থায় XYZ নামে অন্য একটি ব্যবসা প্রতিষ্ঠান PQR প্রতিষ্ঠানের ৫২% মালিকানা শেয়ার নেয় এবং পরিচালনার দায়িত্ব নেয়।XYZ প্রতিষ্ঠানটি এক্ষেত্রে হোল্ডিং কোম্পানি।
বড় কোম্পানিগুলো তুলনামূলক ছোট কোম্পানির ৫০% এর অধিক শেয়ার কিনে নিয়ে ছোট কোম্পানিতে একক কর্তৃত্ব বজায় রাখে।সাবসিডিয়ারি কোম্পানির সকল সিদ্ধান্ত গ্ৰহণের ক্ষমতা হোল্ডিং কোম্পানির হাতে থাকে। উদ্দীপকের XYZ কোম্পানিটিও PQR কোম্পানির ৫২% শেয়ার কিনে নেয়।ফলে PQR প্রতিষ্ঠানের সকল সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা XYZ কোম্পানির কাছে চলে গিয়েছে। প্রতিষ্ঠানটি পরিচালিত হবে XYZ কোম্পানি দ্বারা। তাই বলা যায়, উদ্দীপকের XYZ কোম্পানিটি হোল্ডিং কোম্পানি হিসেবে PQR কোম্পানির নিয়ন্ত্রণ নেয়।