উদ্দীপকের আলোকে ব্যবসায়ের ওপর পরিবেশের প্রভাব বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে অর্থনৈতিক পরিবেশের প্রভাব লক্ষ করা যায়।মানবসম্পদ,আর্থিক প্রতিষ্ঠান,চাহিদা ও ভোগ, অর্থ ও ঋণ ব্যবস্থা, মূলধন ও বিনিয়োগ ইত্যাদি নিয়ে যে পরিবেশের সৃষ্টি হয় তাকে অর্থনৈতিক পরিবেশ বলে। অর্থনৈতিক পরিবেশের উপর একটি দেশের ব্যবসায়-বাণিজ্য অনেকটা নির্ভরশীল। যে দেশের অর্থনৈতিক পরিস্থিতি যত ভালো সে দেশ তত দ্রুত অগ্রগতি লাভ করতে পারে।উদ্দীপকে দেখা যায়, খরার কারণে জনাব রহমত মিয়া লোকসানের সম্মুখীন হন। আর্থিক সমস্যা সমাধানের জন্য তিনি একটি আর্থিক প্রতিষ্ঠানের সহযোগিতা কামনা করেন এবং নতুন উদ্যমে চায়ের আবাদ শুরু করেন।জনম রহমত আর্থিক যে প্রতিষ্ঠানের সহযোগিতা কামনা করছেন তা অর্থনৈতিক পরিবেশের উপাদান। আর্থিক প্রতিষ্ঠানগুলো ব্যবসায়ীদের বিভিন্ন আর্থিক সুযোগ-সুবিধা প্রদান করে থাকে।এই সহযোগিতার মাধ্যমে ব্যবসায়ীরা তাদের ব্যবসাকে দৃঢ় করে গড়ে তুলেন। তাই আমি মনে করি,উদ্দীপকের ব্যবসায়ে অর্থনৈতিক পরিবেশের প্রভাব রয়েছে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে ব্যবসায়ের ওপর পরিবেশের প্রভাব বর্ণনা কর।
উদ্দীপক
Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর