ক্রেতাদের সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ ব্যবসায়ের উনড়বতির অন্যতম কারণ উক্তিটির তাৎপর্য উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: 'ক্রেতাদের সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ ব্যবসায়ের উন্নতির অন্যতম কারণ'-উক্তিটি তাৎপর্যপূর্ণ।একমালিকানা ব্যবসায়ের প্রত্যক্ষ সম্পর্ক বলতে মালিকের সাথে কর্মচারী ও গ্রাহকদের সরাসরি সম্পর্ককে বুঝায়।ব্যবসায়ের পরিধি ছোট হওয়ায় মালিক স্বল্প সংখ্যক কর্মচারী সাথে নিয়ে নিজেই ব্যবসা পরিচালনা করে বলে কর্মীদের সাথে তার সরাসরি সম্পর্ক গড়ে ওঠে।মালিক প্রতিষ্ঠানে বসে নিজেই ব্যবসা চালানোর কারণে গ্রাহকদের সাথেও তার প্রত্যক্ষ সম্পর্ক গড়ে ওঠে।এতে মালিক যেমনি গ্রাহকদের সুবিধা ও অসুবিধা বুঝে কার্যব্যবস্থা নিতে পারে তেমন মালিকের সাহচর্যে আস্থার সাথে লেনদেন করতে সমর্থ হয়।উদ্দীপকে দেখা যায়, মইনুল তার বাবার কাছ থেকে মাত্র এক লক্ষ টাকা নিয়ে স্থানীয় বাজারে একটি মুদি দোকান প্রতিষ্ঠা করেন।এরজন্য তাকে নামমাত্র ফি দিয়ে একটি লাইসেন্স সংগ্রহ করতে হয়। মইনুল দোকানে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র রাখেন। তাছাড়া ক্রেতাদের যখন যা প্রয়োজন তখন তিনি নিমিষেই এনে দেন।ক্রেতা ও ভোক্তাদের নিত্য প্রয়োজনীয় বিভিন্ন প্রয়োজন পুরণের উদ্দেশ্যেই বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান গঠিত হয়। ব্যবসা তার গ্রাহকদের প্রয়োজনীয় জিনিস সরবরাহ করতে পারলেই অধিক মুনাফা অর্জন সফল হয়। তাই ব্যবসার উচিত গ্রাহকদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখা। এতে ব্যবসা গ্রাহকদের ক্রয় সামর্থ,রুচি,চাহিদা ইত্যাদি অনুযায়ী চাহিদা পূরণ করতে পারবে। তাই বলা যায়, ক্রেতাদের সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ ব্যবসায়ের উন্নতির অন্যতম কারণ।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
ক্রেতাদের সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ ব্যবসায়ের উনড়বতির অন্যতম কারণ উক্…
উদ্দীপক
Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর