উদ্দীপকের মোবাইল ব্যাংকিং ব্যবস্থা মানুষের জীবনে স্বাচ্ছন্দ্য নিয়ে এসেছে'— এ উক্তির সাথে আমি একমত।
এ ব্যাংকিং পদ্ধতিতে মোবাইল ফোন প্রযুক্তির মাধ্যমে গ্রাহককে ব্যাংকিং ও আর্থিক সেবা দেওয়া হয়। এতে গ্রাহক ব্যাংকে না গিয়েও টাকা জমা ও উঠাতে পারে । ফলে গ্রাহকের অর্থ ও সময় সাশ্রয় হয়। এছাড়া, প্রযুক্তি নির্ভর হওয়ায় যেকোনো স্থান থেকে এ পদ্ধতিতে লেনদেন করা যায় । উদ্দীপকের মুদি দোকানদার রিপনের গ্রামের অনেকেই বাড়িতে টাকা পাঠান। এ টাকা উঠাতে স্বজনদের শহরে যেতে হয়। এছাড়া বিদ্যুৎ বিল, গ্যাসের বিল প্রভৃতি পরিশোধ করতে ব্যাংকে সময় নষ্ট হয়। এসব সমস্যা সমাধানে রিপন এখন মোবাইল সেট ব্যবহার করেন । মোবাইল ব্যাংকিং ব্যবস্থা রসুলপুরের গ্রামবাসীদের জীবনযাত্রা সহজ করেছে। আগে ব্যাংকের লাইনে দাঁড়িয়ে তাদের সময় ও অর্থের অপচয় হতো। এখন রিপনের দোকানের মোবাইল সেটের মাধ্যমেই তারা টাকা উত্তোলন ও বিল পরিশোধ করেন। এক্ষেত্রে প্রত্যেক গ্রামবাসী নিজস্ব মোবাইল অ্যাকাউন্ট দিয়ে লেনদেন করেন। ফলে যেকোনো স্থান থেকে অর্থ স্থানান্তর এখন দ্রুত, নিরাপদ ও সহজ হয়েছে। তাই বলা যায়, মানুষের জীবনে স্বাচ্ছন্দ্য এনে দিতে মোবাইল ব্যাংকিং ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।