মুকুল রায়ের মোটর কার গ্যারেজ স্থাপনকে ব্যবসায়ের ভাষায় কী বলা হয়? ব্যাখ্যা করো ।
উত্তর: মুকুল রায়ের মোটর কার গ্যারেজ স্থাপনকে ব্যবসায়ের ভাষায় আত্মকর্মসংস্থান বলে । এর মাধ্যমে ব্যক্তি জীবিকা অর্জনের জন্য নিজেই নিজের কর্মসংস্থানের ব্যবস্থা করে। এক্ষেত্রে নিজস্ব পুঁজি, দক্ষতা ও বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থানের চেষ্টা করা হয়। এটি একটি স্বাধীন পেশা । উদ্দীপকের মুকুল রায় টাকার অভাবে পড়ালেখা করতে পারেননি। তাই একটি মোটর গ্যারেজে-এ কাজ নেন। কয়েক বছর 'গ্যারেজে কাজ করার ফলে তিনি অভিজ্ঞ হয়ে ওঠেন। তার অভিজ্ঞতার আলোকে নিজেই একটি মোটর কার গ্যারেজ প্রতিষ্ঠা করেন। এর মাধ্যমে তিনি নিজেই নিজের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। তিনি এখন স্বাধীনভাবে কাজ পরিচালনা করেন। এভাবে নিজের দক্ষতা ও অভিজ্ঞতা দিয়ে নিজের কর্মসংস্থান তৈরি করা হলো আত্মকর্মসংস্থান। সুতরাং, মুকুল রায়ের কাজটি আত্মকর্মসংস্থানের অন্তর্ভুক্ত।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
মুকুল রায়ের মোটর কার গ্যারেজ স্থাপনকে ব্যবসায়ের ভাষায় কী বলা হয়…
উদ্দীপক
Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর