রিপন কোন ধরনের ব্যাংকিং পদ্ধতি ব্যবহার করছেন? ব্যাখ্যা করো ।
উত্তর: রিপন মোবাইল ব্যাংকিং পদ্ধতি ব্যবহার করছেন। এ পদ্ধতিতে গ্রাহক মোবাইল ফোন প্রযুক্তি ব্যবহার করে ব্যাংকিং ও আর্থিক সেবা পেয়ে থাকে। এক্ষেত্রে গ্রাহকের নিজস্ব মোবাইল নম্বরটি মোবাইল অ্যাকাউন্ট নম্বর বলে বিবেচিত হয়। আর মোবাইল ব্যাংকিং পদ্ধতির মাধ্যমে যেকোনো স্থান থেকে টাকা জমা ও উঠানো যায় । উদ্দীপকের রিপন রসুলপুরের একজন মুদি দোকানদার। তার গ্রামের অনেকেই গ্রামের বাড়িতে টাকা পাঠান। এ টাকা উঠানোর জন্য স্বজনদের শহরে যেতে হয়। এতে ব্যাংকে তাদের সময় নষ্ট হয়। তাই রিপন এসব সমস্যা সমাধানে ইন্টারনেট সংযোগ নেন। এখন গ্রামবাসী তার দোকান থেকে টাকা উঠাতে পারেন। এভাবে মোবাইলের সাহায্যে লেনদেন করা মোবাইল ব্যাংকিং-এর সাথে সম্পর্কিত। সুতরাং, রিপন মোবাইল সেট ব্যবহার করে গ্রামবাসীদের মোবাইল ব্যাংকিং সেবা দিচ্ছেন ।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
রিপন কোন ধরনের ব্যাংকিং পদ্ধতি ব্যবহার করছেন? ব্যাখ্যা করো ।
উদ্দীপক
Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর