“আইনের সঠিক প্রয়োগ থাকলেই শব্দ দূষণ কমবে” – তুমি কি একমত? মতামত দাও ।
উত্তর: “আইনের সঠিক প্রয়োগ থাকলেই শব্দ দূষণ কমবে”—কথাটির সাথে আমি একমত । পরিবেশ আইনের সুষ্ঠু প্রয়োগ ও এর অনুসরণ সুস্থ, সুন্দর পরিবেশ সৃষ্টি করে। কোনো দেশের পরিবেশ সংরক্ষিত থাকলে আন্তর্জাতিক অঙ্গনে সুনাম বাড়ে । উদ্দীপকে বলা হয়েছে, অনুন্নত দেশের শহরগুলোতে বেশি মাত্রায় শব্দ দূষণ হয়। ফলে শিশুসহ রোগীরা আরও অসুস্থ হচ্ছে। এ অবস্থা থেকে মুক্তির জন্য সরকারি আইন থাকলেও সেগুলোর বাস্তবায়ন হয় না । পরিবেশকে রক্ষা করার জন্য শুধু আইন থাকলেই হবে না, এর প্রয়োগ ব্যবস্থাও থাকতে হবে। শব্দ দূষণ রোধে শিল্প কারখানাসহ ব্যবসায়ের সব স্তরে উন্নত প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে। সহনীয় মাত্রায় শব্দ নিঃসরণ হয়, এমন প্রযুক্তি ব্যবহার করতে হবে। এছাড়া সব আবাসিক এলাকা থেকে শিল্প কারখানা শিল্প এলাকায় স্থানান্তর করতে হবে। মাইকের ব্যবহার ও সড়কে গাড়ির হাইড্রোলিক হর্ণের ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে। এছাড়া, এ নিয়মগুলো যাতে সকলে মেনে চলে সেজন্য যথাযথ কর্তৃপক্ষকে সতর্ক থাকতে হবে। এভাবে আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে শব্দ দূষণ কমানো সম্ভব হবে ।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
“আইনের সঠিক প্রয়োগ থাকলেই শব্দ দূষণ কমবে” – তুমি কি একমত? মতামত দাও ।
উদ্দীপক
Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর