বুটিক কারখানা স্থাপনে তুষারকে উদ্দীপনামূলক ও সমর্থমূলক সহায়তা দেওয়া হয়েছে।
উদ্দীপনামূলক সহায়তা উদ্যোক্তাকে শিল্প স্থাপনে আগ্রহী করে তোলে । প্রশিক্ষণ, তথ্য সরবরাহ, বিনিয়োগের সুযোগ-সুবিধা প্রভৃতি এ ধরনের সহায়তা। ব্যবসায় স্থাপনে আগ্রহী হওয়ার পর পরিকল্পনা বাস্তবায়নে উদ্যোক্তার সমর্থনমূলক সহায়তার প্রয়োজন হয়। পুঁজি সরবরাহ অবকাঠামোগত সুবিধা, কর অবকাশ প্রভৃতি সমর্থনমূলক সহায়তা ।
উদ্দীপকের তুষার বিবিএ পাস করে ব্যবসায় করার সিদ্ধান্ত নেন । ব্যবসায় গঠনের উদ্দেশ্যে তিনি বিসিক থেকে প্রশিক্ষণ নেন । পরবর্তীতে বিসিক থেকেই ২০,০০০ টাকা ঋণ নিয়ে তিনি একটি বুটিক কারখানা স্থাপন করেন। এক্ষেত্রে তুষার প্রথম পর্যায়ে প্রশিক্ষণ নিয়েছেন। এটি উদ্দীপনামূলক সহায়তার অন্তর্ভুক্ত। পরবর্তীতে তিনি বিসিক থেকেই পুঁজির ব্যবস্থা করেন, যা সমর্থমূলক সহায়তার মধ্যে পড়ে। সুতরাং, তুষার বিসিক থেকে উদ্দীপনামূলক ও সমর্থনমূলক সহায়তা পেয়েছেন ।