কেবল সরকারি সহায়তাই কি তুষারের উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানি নিশ্চিত করতে পারবে? মতামত দাও ।
উত্তর: সরকারি ও বেসরকারি সহায়তার মাধ্যমে তুষার উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানি নিশ্চিত করতে পারবেন বলে আমি মনে করি । দেশের শিল্প ও বাণিজ্যের উন্নয়নে সরকারি ও বেসরকারি সংস্থা সহায়তা দিয়ে থাকে। বিসিক, এসএমই ফাউন্ডেশন, সরকারি ব্যাংক প্রভৃতি সরকারি সংস্থার উদাহরণ। অন্যদিকে মাইডাস, ব্র্যাক, গ্রামীণ ব্যাংক, আশা প্রভৃতি বেসরকারি সহায়তাকারী প্রতিষ্ঠান উদ্দীপকের জনাব তুষার বিসিক থেকে প্রশিক্ষণ ও ঋণ নিয়ে একটি বুটিক কারখানা স্থাপন করেন। তিনি উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানি করতে চাচ্ছেন। এক্ষেত্রে সরকারি ব্যাংকগুলো থেকে ঋণ সহায়তা পেলে তার পক্ষে পণ্য রপ্তানি করা সহজ হতো ৷ বাংলাদেশে সরকারি সহায়তাদানকারী প্রতিষ্ঠানগুলো শিল্প বাণিজ্যের উন্নয়নে অসামান্য অবদান রাখছে। তবে এ সুবিধা এখনো সবার কাছে সহজলভ্য হয়নি । এক্ষেত্রে বেসরকারি সংস্থাগুলো চেষ্টা করছে সকলের কাছে সহায়ক সেবা পৌঁছে দিতে। তুষার সরকারি প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ ও ঋণ সহায়তা পেয়েছেন। এখন তিনি ব্যবসায় আরও সম্প্রসারণ করতে চাচ্ছেন। প্রয়োজনীয় ঋণ সুবিধা তিনি বেসরকারি সংস্থা থেকেও নিতে পারেন । এতে তিনি সহজেই ঋণ নিয়ে পণ্য রপ্তানি শুরু করতে পারবেন। তাই বলা যায়, সরকারি ও বেসরকারি দুই পক্ষ থেকে সহায়তা নিলে তুষারের পণ্য রপ্তানি করার কাজটি সহজ হবে ।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
কেবল সরকারি সহায়তাই কি তুষারের উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানি নিশ্চিত…
উদ্দীপক
Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর