উদ্দীপকে উল্লিখিত স্থানটি রাষ্ট্রীয় উদ্যোগে পরিচালিত ব্যবসায়ের জন্য একটি উত্তম ক্ষেত্র—তুমি কি এ বক্তব্যের সাথে একমত? তোমার মতামতের সপক্ষে যুক্তি দাও ।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত স্থানটি 'বাংলাদেশ পর্যটন করপোরেশন'-এর উদ্যোগে পরিচালিত হওয়ার জন্য একটি উত্তম ক্ষেত্র— বক্তব্যের সাথে আমি একমত । এ প্রতিষ্ঠানটি দেশের পর্যটন শিল্পের উন্নয়নে কাজ করে থাকে। এর উদ্দেশ্য হলো দেশের বিভিন্ন অঞ্চলকে পর্যটন এলাকা হিসেবে গড়ে তোলা । এছাড়া, এটি পর্যটকদের সুবিধার জন্য হোটেল-মোটেল নির্মাণ ও তা রক্ষণাবেক্ষণ করে। আবার, সহজ যাতায়াতের জন্য বিভিন্ন অবকাঠামো (সড়কপথ, রেলপথ প্রভৃতি) তৈরিতে সরকারকে সহায়তা করে । উদ্দীপকের মিজানুর রহমানকে চট্টগ্রামের প্রাকৃতিক দৃশ্য মুগ্ধ করেছে। তিনি মনে করেন পার্বত্য এলাকায় প্রয়োজনীয় যাতায়াত, আবাসিক ব্যবস্থা, গাইড ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা গেলে প্রচুর লোক বেড়াতে আসবেন । দেশের পার্বত্য এলাকাকে পর্যটনযোগ্য করতে বাংলাদেশ পর্যটন করপোরেশন ভূমিকা রাখতে পারে। এতে পর্যটন এলাকাগুলো ভ্রমণে পর্যটকদের প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত হবে। এক্ষেত্রে পর্যটকরা ন্যায্যমূল্যে সুবিধাগুলো পাবে। এছাড়া, সরকারি সংস্থা হওয়ায় নিরাপত্তা ব্যবস্থাও নিশ্চিত হবে। আর প্রতিষ্ঠানটির নেওয়া বিভিন্ন ব্যবস্থার (পর্যটন মেলার আয়োজন) মাধ্যমে দেশি বিদেশি পর্যটকদের উৎসাহিত করা সম্ভব হবে। এতে পর্যটন খাতে আয়ের পরিমাণ বাড়বে । সুতরাং, চট্টগ্রামের পার্বত্য এলাকা বাংলাদেশ পর্যটন করপোরেশন-এর মাধ্যমে পরিচালিত হওয়া প্রয়োজন ।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত স্থানটি রাষ্ট্রীয় উদ্যোগে পরিচালিত ব্যবসায়ের জন…
উদ্দীপক
Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর