মিজানুর রহমান কোন ধরনের ব্যবসায় সংগঠনে কর্মরত? ব্যাখ্যা করো ।
উত্তর: মিজানুর রহমান রাষ্ট্রীয় ব্যবসায় সংগঠনে কর্মরত। এ ধরনের ব্যবসায় রাষ্ট্র কর্তৃক গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়। এর মূল উদ্দেশ্য হলো জনকল্যাণ। এ ব্যবসায়ের মাধ্যমে জনগণ ন্যায্যমূল্যে পণ্য ও সেবা পেয়ে থাকে। ডাক বিভাগ, বাংলাদেশ রেলওয়ে, প্রভৃতি রাষ্ট্রীয় ব্যবসায়ের আওতায় পড়ে । উদ্দীপকের মিজানুর রহমান পরিবারসহ পার্বত্য চট্টগ্রামে বেড়াতে গেছেন। তিনি ওয়াসা (WASA - Water Supply and Sewerage Authority) -এর একজন কর্মী। এ প্রতিষ্ঠানটি ন্যায্যমূল্যে জনগণকে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করে। এছাড়া এটি ড্রেনেজ ও স্যানিটেশন সুবিধাও দিয়ে থাকে। ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম ও খুলনা শহরে ওয়াসা-এর কার্যক্রম চালু আছে। মূলত জনগণের কল্যাণে কাজ করাই ওয়াসা-এর উদ্দেশ্য। আর এর কার্যক্রম রাষ্ট্রীয় ব্যবসায়ের সাথে সম্পর্কিত। তাই বলা যায়, ওয়াসা একটি রাষ্ট্রীয় ব্যবসায় সংগঠন ।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
মিজানুর রহমান কোন ধরনের ব্যবসায় সংগঠনে কর্মরত? ব্যাখ্যা করো ।
উদ্দীপক
Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর