প্রতিষ্ঠানটির শিক্ষাবৃত্তি প্রকল্প ব্যবসায়ের কোন দায়িত্বের উদাহরণ? ব্যাখ্যা কর।
উত্তর: প্রতিষ্ঠানটির শিক্ষাবৃত্তি প্রকল্প ব্যবসায়ের সাধারণ সম্প্রদায়ের প্রতি দায়িত্বের মধ্যে পড়ে। ব্যবসায়ে সমাজ ও সমাজের মানুষগুলো যে সহযোগিতা করে থাকে তার বিপরীতে সমাজের প্রতি ব্যবসায়ীরা যে দায়-দায়িত্ব পালন করে তাকে সাধারণ সম্প্রদায়ের প্রতি ব্যবসায়ীদের দায়িত্ব বলে। সমাজ ও সমাজের মানুষদের ঘিরেই ব্যবসায় ও এর কার্যাবলি আবর্তিত হয়। এই সমাজ হতে বিভিন্ন সুযোগ-সুবিধা গ্রহণ করেই ব্যবসায় সমৃদ্ধি লাভ করে। উদ্দীপকে PQR লিমিটেড দেশের একটি বৃহদায়তন ব্যাংকিং প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি সুনাম অর্জন ও কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা পালনের জন্য দেশের প্রত্যন্ত অঞ্চলের গরিব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি প্রকল্প চালু করেছে। এতে তাদের প্রচুর অর্থ ব্যয় হয়। এই কার্যক্রমটি শিক্ষাবিস্তারে সহায়ক হবে। উক্ত কোম্পানির এমন কর্মকাণ্ড সাধারণ সম্প্রদায়ের প্রতি দায়িত্ব পালনের মধ্যে পড়ে। তাই বলা যায়, প্রতিষ্ঠানটির শিক্ষাবৃত্তি প্রকল্প ব্যবসায়ের সাধারণ সম্প্রদায়ের প্রতি দায়িত্বের মধ্যে পড়ে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
প্রতিষ্ঠানটির শিক্ষাবৃত্তি প্রকল্প ব্যবসায়ের কোন দায়িত্বের উদাহরণ? …
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর