সামাজিক দায়বদ্ধতার দৃষ্টিকোণ হতে PQR লি. এর কার্যক্রম সরকারের জন্য সহায়ক- মতামত দাও।
উত্তর: সামাজিক দায়বদ্ধতার দৃষ্টিকোণ হতে PQR লিমিটেড সরকারের প্রতি দায়িত্ব পালন করছে, তাদের এমন কার্যক্রম সরকারের জন্য সহায়ক হবে। ব্যবসায় গঠন, পরিচালনা ও নিরাপদে টিকে থাকতে সরকার ব্যবসায়ীদের যে আইনগত সুযোগ-সুবিধা প্রদান করে থাকে তার বিপরীতে সরকারের প্রতি ব্যবসায়ীরা যে দায়দায়িত্ব পালন করে তাকে সরকারের প্রতি ব্যবসায়ীদের দায়িত্ব বলে। সরকারের সহযোগিতা ছাড়া ব্যবসায়-বাণিজ্য পরিচালনা করা সম্ভব নয়। কারণ সরকার যেকোনো সমাজের সর্বোচ্চ প্রতিনিধিত্বশীল সংস্থা। উদ্দীপকে PQR লিমিটেড দেশের একটি বৃহদায়তন ব্যাংকিং প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি সুনাম অর্জন ও কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা পালনের জন্য। দেশের প্রত্যন্ত অঞ্চলের গরিব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি প্রকল্প চালু করেছে। এতে তাদের প্রচুর অর্থ ব্যয় হয়। এই কার্যক্রমটি শিক্ষাবিস্তারে সহায়ক হবে। এতে প্রতিষ্ঠানটি দ্রুত সম্প্রসারিত হয়। এছাড়াও প্রতিষ্ঠানটি সরকারকে নিয়মিত কর প্রদান করে এবং প্রয়োজনীয় লোকবল নিয়োগ করে। সরকার যেকোনো সমাজের সর্বোচ্চ প্রতিনিধিত্বশীল সংস্থা। দেশের ব্যবসায়ের উন্নয়নে সরকারের যেমন দায়িত্ব রয়েছে তেমনিভাবে ব্যবসায়েরও সরকারের প্রতি দায়িত্ব থাকতে হয়। ব্যবসায়ীদের বিভিন্ন দায়িত্বের মধ্যে অন্যতম দায়িত্ব হচ্ছে সরকারকে কর প্রদান করা, বেকার সমস্যার সমাধান করা। উদ্দীপকের প্রতিষ্ঠানটি এমন দায়িত্বগুলো পালন করছে, যা সরকারের জন্য সহায়ক হবে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
সামাজিক দায়বদ্ধতার দৃষ্টিকোণ হতে PQR লি. এর কার্যক্রম সরকারের জন্য …
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর