জনাব করিমের ব্যবসায় উদ্যোগ গ্রহণে কোন পরিবেশের প্রভাব সর্বাধিক? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব করিমের ব্যবসায় উদ্যোগ গ্রহণে প্রাকৃতিক পরিবেশের প্রভাব সর্বাধিক। কোনো দেশের জলবায়ু, ভূপ্রকৃতি, মৃত্তিকা, নদনদী, আয়তন, অবস্থান ইত্যাদির সমন্বয়ে যে পরিবেশ গড়ে উঠে তাকে প্রাকৃতিক পরিবেশ বলে। পৃথিবীর বিভিন্ন দেশের প্রাকৃতিক পরিবেশ বিচিত্র ধরনের। এ সকল উপাদানের পার্থক্যহেতু দেশের ব্যবসায় কার্যকলাপও ভিন্নতর হয়ে থাকে। এ ধরনের উপাদান মানুষ যেমন তৈরিও করতে পারে না তেমনি এর ব্যাপক পরিবর্তনও মানুষ করতে পারে না। উদ্দীপকে বলা হয়েছে, নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলা নারিকেলের জন্য বিখ্যাত। স্বাভাবিকভাবেই ঐ এলাকার ডাব খুবই সস্তা। উক্ত এলাকার বাসিন্দা জনাব করিম ডাবের পানি বোতলজাত করে ব্যবসায় 'শুরু করেন। এক্ষেত্রে তিনি তার ব্যবসায়ের জন্য কাঁচামাল হিসেবে যে ডাব বিক্রি করছেন তা প্রকৃতি থেকে সংগ্রহ করতে হয়। তাই বলা যায়, জনাব করিমের ব্যবসায় উদ্যোগ গ্রহণে প্রাকৃতিক পরিবেশের প্রভাব সর্বাধিক।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
জনাব করিমের ব্যবসায় উদ্যোগ গ্রহণে কোন পরিবেশের প্রভাব সর্বাধিক? ব্য…
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর