সৃষ্ট সমস্যা সমাধানে পরিবেশের যে উপাদানের সহযোগিতা প্রয়োজন তা উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে সৃষ্ট সমস্যা সমাধানে প্রযুক্তিগত পরিবেশের সহযোগিতার প্রয়োজন। বিজ্ঞান ও কারিগরি শিক্ষা, এতদসংক্রান্ত গবেষণা, উন্নত প্রযুক্তির ব্যবহার, প্রযুক্তি আমদানির সুযোগ ইত্যাদি মিলিয়ে সৃষ্ট পরিবেশকে প্রযুক্তিগত পরিবেশ বলে। এ প্রযুক্তিগত পরিবেশ ব্যবসায়ের ধারা ও গতি-প্রকৃতিকে আধুনিক করে তুলতে পারে। আর এর ফলেই কম খরচে উন্নতমানের পণ্য ও সেবা উৎপাদন ও বাজারজাতকরণ করা সম্ভব। উদ্দীপকে বলা হয়েছে, নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলা নারিকেলের জন্য বিখ্যাত। স্বাভাবিকভাবেই ঐ এলাকার ডাব খুবই সস্তা। তা। উক্ত এলাকার বাসিন্দা জনাব করিম ডাবের পানি বোতলজাত করে ব্যবসায় শুরু করেন। কিন্তু জনাব করিমের বোতলজাতকৃত ডাবের পানির স্বাদ ও গুণ ১২ ঘণ্টা অটুট থাকে। এতে তার বাজারজাতকরণে সমস্যা হচ্ছে। উদ্দীপকে জনাব করিম বোতলজাত করে ডাবের পানি বিক্রয় করেন। কিন্তু উক্ত পানির স্বাদ ও গুণ মাত্র ১২ ঘণ্টা অটুট থাকে। এতে তার ব্যবসায়ে বিভিন্ন সমস্যার সৃষ্টি হচ্ছে। এমতাবস্থায় আমি মনে করি উন্নত প্রযুক্তি ব্যবহার করা। কারণ উন্নত প্রযুক্তির মাধ্যমে দীর্ঘসময় পানির স্বাদ ও গুণ ধরে রাখা সম্ভবপর হবে। এতে বিক্রয়ের পরিমাণ অনেকগুণ বেড়ে যাবে এবং তিনি আর্থিকভাবে বেশ লাভবান হবেন।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
সৃষ্ট সমস্যা সমাধানে পরিবেশের যে উপাদানের সহযোগিতা প্রয়োজন তা উদ্দী…
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর