মি. হালিম কোন ধরনের অভ্যন্তরীণ বাণিজ্যের সাথে সম্পৃক্ত? ব্যাখ্যা কর।
উত্তর: মি. হালিম অভ্যন্তরীণ বাণিজ্যের অন্তর্গত পাইকারি ব্যবসায়ের সাথে জড়িত। উৎপাদনকারীর কাছ থেকে অধিক পরিমাণে পণ্যদ্রব্য ক্রয় করে খুচরা ব্যবসায়ীর নিকট বিক্রয়কার্যকে পাইকারি ব্যবসায় বলে। পাইকারি ব্যবসায়িগণ ভোগ্যপণ্যের বেলায় উৎপাদনকারী ও খুচরা ব্যবসায়ীর মধ্যে এবং শিল্পের কাঁচামালের বেলায় উৎপাদনকারী ও শিল্পমালিকদের মধ্যে সংযোগ স্থাপন করেন। উদ্দীপকের মি. হালিম মৌসুমের সস্ময় বিভিন্ন জেলা হতে পেঁয়াজ সংগ্রহ করে নিজস্ব কোল্ডস্টোরেজে সংরক্ষণ করেন। সারা বছর নিজস্ব পরিবহন ব্যবস্থাপনায় উক্ত সংগৃহীত পেঁয়াজ দেশের বিভিন্ন জেলার ব্যবসায়ীদের নিকট সরবরাহ করেন। মি. হালিমের এমন কার্যক্রম পাইকারি ব্যবসায়ের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, মি. হালিম অভ্যন্তরীণ বাণিজ্যের অন্তর্গত পাইকারি ব্যবসায়ের সাথে জড়িত।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
মি. হালিম কোন ধরনের অভ্যন্তরীণ বাণিজ্যের সাথে সম্পৃক্ত? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর