জনাব শরীফের ব্যবসায় প্রতিষ্ঠানে সফলতা লাভের কারণ সম্পর্কে তোমার মতামত ব্যক্ত কর।
উত্তর: জনাব শরীফের একমালিকানা ব্যবসায়টি উপযুক্ত স্থান নির্বাচনের কারণে সফল হয়েছে বলে আমি মনে করি। একমালিকানা ব্যবসায় একক মালিকানায় গঠিত ও পরিচালিত হয়। ফলে এ ব্যবসায় সহজেই যেকোনো স্থানে গঠন করা যায়। যার কারণে পৃথিবীর সর্বত্রই এ ব্যবসায়ের সংখ্যাই বেশি এবং এর মাধ্যমে সম্পদের সুসম বণ্টন করা সম্ভবপর হয়। উদ্দীপকে জনাব শরীফ আটজন কর্মী নিয়ে জেলা সদর হাসপাতালের ঠিক উল্টোপাশে একটি রেস্টুরেন্ট চালু করেন। তিনি মাত্র ৭০ টাকায় দুপুরের খাবার এবং ২৫ টাকায় সকালের নাস্তা পরিবেশন করেন। রেস্টুরেন্টটি রোগী ও তাদের স্বজনদের নিকট বেশ জনপ্রিয়। সম্প্রতি শহরের কেন্দ্রস্থলে রেস্টুরেন্টটির আরেকটি শাখা খোলার চিন্তা-ভাবনা করা হচ্ছে। যেকোনো স্থানে স্থাপন করলেই যে ব্যবসায়ে সফলতা আসবে এমন নয়; বরং ব্যবসায় স্থাপন করার শুরুতেই ব্যবসায়ের স্থান নির্বাচনের বিষয়টিকে অধিক গুরুত্ব দিতে হবে। কারণ সব ধরনের স্থান সব ধরনের পণ্যের ব্যবসায়ের জন্য উপযোগী নয়। এক্ষেত্রে উদ্দীপকের জনাব শরীফকে একজন সচেতন ও বিচক্ষণ ব্যক্তি বলা যায়। কারণ তিনি তার ব্যবসায়টি স্থাপনের পূর্বে স্থান নির্বাচনকে অধিক গুরুত্ব দিয়েছেন, যা তাকে অল্প কিছু দিনের মধ্যেই সফলতা এনে দিয়েছে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
জনাব শরীফের ব্যবসায় প্রতিষ্ঠানে সফলতা লাভের কারণ সম্পর্কে তোমার মতা…
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর