উদ্দীপকে জনাব মাহির কর্মকাণ্ড কোন শিল্পের অন্তর্গত? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব মাহির কর্মকাণ্ড প্রজনন শিল্পের অন্তর্গত। যে শিল্পের উৎপাদিত সামগ্রী পুনরায় উৎপাদনের কাজে ব্যবহৃত হয় তাকে প্রজনন শিল্প বলে। যেমন- নার্সারিতে সৃষ্ট চারা পরবর্তীতে গাছ ও ফলমূল উৎপাদন করে, পোল্ট্রি ফার্মে ডিম বা বাচ্চা উৎপাদিত হয়, হ্যাচারিতে মাছের পোনা উৎপাদিত হয় যার সব কিছুই পরবর্তী উৎপাদনের মাধ্যমে বা প্রজননের মাধ্যমে মানুষের ভোগের উপযোগী পণ্যের যোগান দিয়ে থাকে। উদ্দীপকের জনাব মাহি স্থানীয় যুব উন্নয়ন কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিয়ে মাত্র ৩০,০০০ টাকা পুঁজি নিয়ে নিজেদের পুকুরে মাছ চাষ শুরু করেন। তার এই কাজটি পুনঃউৎপাদন কাজের সাথে জড়িত, যা প্রজনন শিল্পের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে জনাব মাহির কর্মকাণ্ড প্রজনন শিল্পের অন্তর্গত।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে জনাব মাহির কর্মকাণ্ড কোন শিল্পের অন্তর্গত? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর