ক্রেতাদের বাড়তি চাহিদা পূরণে জনাব মাহির করণীয় সম্পর্কে তোমার মতামত উপস্থাপন কর।
উত্তর: জনাব মাহি ব্যাংক ঋণের মাধ্যমে ব্যবসায়কে সম্প্রসারিত করে ক্রেতাদের বাড়তি চাহিদা পূরণ করতে পারবে। যেকোনো ব্যবসায় স্থাপন বা সম্প্রসারণের জন্য অর্থের প্রয়োজন। এই অর্থ সংগ্রহের অন্যতম একটি মাধ্যম হচ্ছে ব্যাংক ঋণ। গ্রাহকগণ নির্দিষ্ট জামানতের বিনিময়ে ব্যাংক হতে যে অর্থ সংগ্রহ করে তাকে ব্যাংক ঋণ বলে। ব্যাংক ঋণ গ্রহণের মাধ্যমে একদিকে যেমন নতুন ব্যবসায় স্থাপন করা যায় অন্যদিকে ব্যবসায় সম্প্রসারণের ক্ষেত্রেও ব্যাংক ঋণকে কাজে লাগানো যায়। উদ্দীপকের জনাব মাহি স্থানীয় যুব উন্নয়ন কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিয়ে মাত্র ৩০,০০০ টাকা পুঁজি নিয়ে নিজেদের পুকুরে মাছ চাষ শুরু করেন। তার উৎপাদিত মাছের পোনা অল্প কিছু দিনের মধ্যেই বিক্রয়যোগ্য হয়ে ওঠে। জনাব মাহির উৎপাদিত মাছের পোনা সতেজ থাকায় ক্রেতাদের চাহিদা বৃদ্ধি পেতে থাকে। কিন্তু স্বল্প পুঁজির কারণে তার পক্ষে ক্রেতাদের বাড়তি চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না। অর্থ ছাড়া কোনো ব্যবসায়ই পরিচালনা করা যায় না। গ্রাহকদের চাহিদা অনুযায়ী পণ্যদ্রব্যের ব্যবসায় করতে হলে অর্থের প্রয়োজন। ব্যবসায় পরিচালনা করার জন্যও অর্থের প্রয়োজন। আবার ব্যবসায় সম্প্রসারণ করার জন্যও অর্থের প্রয়োজন। প্রয়োজনীয় এই অর্থ ব্যক্তিগতভাবে বা ঋণ করে সংগ্রহ করতে হয়। তাই আমি মনে করি, জনাব মাহি ব্যাংক ঋণের মাধ্যমে ব্যবসায়কে সম্প্রসারিত করে ক্রেতাদের বাড়তি চাহিদা পূরণ করতে পারবে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
ক্রেতাদের বাড়তি চাহিদা পূরণে জনাব মাহির করণীয় সম্পর্কে তোমার মতামত …
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর