উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটির বিলোপসাধন করা সম্ভব কিনা? তোমার মতামত বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটির কয়েকটি বিশেষ ঘটনাসাপেক্ষে বিলোপসাধন ঘটবে। যদি এমন কোনো বিশেষ ঘটনা ঘটে যেখানে অংশীদারি ব্যবসায়ের - বিলোপ ঘটতে পারে তবে তাকে বিশেষ ঘটনাসাপেক্ষে বিলোপসাধন বলে। ১৯৩২ সালের অংশীদারি আইনের ৪২ ধারা অনুযায়ী এরূপ বিলোপসাধন হয়ে থাকে। উদ্দীপকের করিম, হামিদ ও রহিম একটি অংশীদারি ব্যবসায়ের সদস্য। এদের মধ্যে করিম ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করেন এবং ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করেন। হামিদ ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করেন কিন্তু ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করেন না। রহিম ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করেন না, আবার ব্যবসায় পরিচালনায়ও অংশগ্রহণ করেন না। তবে ব্যবসায়ে তাঁর যথেষ্ট সুনাম রয়েছে। পরবর্তী সময়ে করিমের মৃত্যু হলে তাঁরা ব্যবসায়টি অবসায়নের সিদ্ধান্ত গ্রহণ করেন। অংশীদারি আইনের ৪২ ধারায় বলা হয়েছে, যদি কোনো অংশীদার মারা যায় বা কোনো অংশীদার 'দেউলিয়া হয় তবে ব্যবসায়টির কয়েকটি বিশেষ ঘটনাসাপেক্ষে বিলোপসাধন হবে। উদ্দীপকের প্রতিষ্ঠানটিতে দেখা যায়, করিম নামক একজন অংশীদার মারা যায়। এমতাবস্থায় করিমের মৃত্যুর কারণে উদ্দীপকের প্রতিষ্ঠানটির কয়েকটি বিশেষ ঘটনাসাপেক্ষে বিলোপ হবে বলে আমি মনে করি।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটির বিলোপসাধন করা সম্ভব কিনা? তোমার মতামত…
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর