সদস্য প্রকৃতি বিচারে 'সৃজন' কোন ধরনের সমবার সমিতি? ব্যাখ্যা কর।
উত্তর: সদস্যদের প্রকৃতি বিচারে 'সৃজন' শ্রমজীবী সমবায় সমিতি। বিভিন্ন ধরনের শ্রমজীবী মানুষ তাদের আর্থ-সামাজিক উন্নয়ন ও নিজেদের শ্রম স্বার্থ রক্ষার জন্য যে সমিতি গঠন করে তাকে শ্রমজীবী সমবায় সমিতি বলে। আমাদের দেশের বিভিন্ন ধরনের শ্রমজীবী মানুষ নানামুখী চাপে থাকে। তাই তাদের স্বার্থ রক্ষার্থে এটি শ্রমিকদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উদ্দীপকে বলা হয়েছে, সৃজন সমবায় সমিতির মোট মূলধন ২ লক্ষ টাকা, যা ১০ টাকা করে ২০,০০০ শেয়ারে বিভক্ত। উক্ত সমিতির মোট সদস্য ১০০ জন রিকশাচালক। এক্ষেত্রে টেম্পু চালক, শ্রমিক, রিকশাচালক, ভ্যান চালক যে সমিতি গঠন করে তা শ্রমজীবী সমবায় সমিতির সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকের সমিতিটি সদস্যদের প্রকৃতি বিচারে শ্রমজীবী সমবায় সমিতি।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
সদস্য প্রকৃতি বিচারে 'সৃজন' কোন ধরনের সমবার সমিতি? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর