উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটি কোন ধরনের অংশীদারি সংগঠন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটি সীমাবদ্ধ অংশীদারি ব্যবসায় সংগঠন। যে অংশীদারি ব্যবসায়ে কমপক্ষে একজন অংশীদারের দায় সীমিত থাকে এবং অন্য সকল অংশীদারের দায় সীমাহীন তাকে সীমাবদ্ধ অংশীদারি ব্যবসায় সংগঠন বলে। অংশীদারি ব্যবসায়ে অনেক সময় মূলধনের প্রয়োজন হয়। এক্ষেত্রে নতুন সাধারণ অংশীদার গ্রহণে সম্ভাব্য পরিচালনাগত জটিলতা দেখা দেওয়ার ভয় থাকে। এমতাবস্থায় ব্যবসায়ে মূলধন বিনিয়োগের মাধ্যমে সীমাবদ্ধ অংশীদার গ্রহণ করা হয়। উদ্দীপকের জামাল, কামাল ও শাহেদ লিখিত চুক্তির ভিত্তিতে ২০২২ সালের ১লা জানুয়ারি থেকে একটি অংশীদারি ব্যবসায় প্রতিষ্ঠান পরিচালনা করছে। তিন জনের মূলধনের পরিমাণ সমান এবং মুনাফা ভোগের হারও সমানুপাতিক। তবে চুক্তির শর্ত অনুযায়ী শাহেদ শুধু মূলধনের সমপরিমাণ দায় বহন করবে। অর্থাৎ শাহেদের দায় সীমাবদ্ধ, যা সীমাবদ্ধ অংশীদারি ব্যবসায়ের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটি সীমাবদ্ধ অংশীদারি ব্যবসায় সংগঠন।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটি কোন ধরনের অংশীদারি সংগঠন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর