উদ্দীপকে বর্ণিত কারখানায় উৎপাদনকার্য ব্যাহত হওয়ার কারণ ব্যাখ্যা কর।
উত্তর: জন শ্রমিক-কর্মীদের প্রতি সামাজিক দায়িত্ব পালন না করার কারণে উদ্দীপকে বর্ণিত কারখানাটির উৎপাদনকার্য ব্যাহত হয়। ব্যবসায়ে শ্রমিক-কর্মচারীরা যে শ্রম দিয়ে থাকে তার বিপরীতে শ্রমিকদের প্রতি ব্যবসায়ীরা যে দায়-দায়িত্ব পালন করে তাকে শ্রমিক-কর্মচারীদের প্রতি ব্যবসায়ীদের দায়িত্ব বলে। শ্রমিক-কর্মীদের প্রত্যক্ষ অংশগ্রহণ ছাড়া ব্যবসায় পরিচালনা করা সম্পূর্ণ অসম্ভব। তাই সমাজে বসবাসরত অন্যান্যদের চেয়ে সহায়ক শক্তি হিসেবে শ্রমিক-কর্মীদের সন্তুষ্ট ও কর্মচঞ্চল রাখতে ব্যবসায়ীদের উচিত তাদের উপযুক্ত পারিশ্রমিক প্রদান করা, নিরাপদ কাজের পরিবেশ সৃষ্টি করা, ভালো ব্যবহার করা, চাকরির নিরাপত্তা বিধান করা। উদ্দীপকের মি. রহিমের পোশাক কারখানাটি সাভারে অবস্থিত। কারখানাটিতে ৪০০ জন কর্মী কর্মরত। তিনি কর্মীদের সুযোগ-সুবিধার। চেয়ে উৎপাদনের ওপর বেশি গুরুত্ব দেন। অর্থাৎ সামাজিক দায়বদ্ধতা হিসেবে মি. রহিম শ্রমিক-কর্মীদের প্রতি দায়িত্ব পালনে অনীহা করেন। তাই শ্রমিক-কর্মীদের প্রতি সামাজিক দায়িত্ব পালন না করায় উদ্দীপকে বর্ণিত কারখানায় উৎপাদনকার্য ব্যাহত হয়।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত কারখানায় উৎপাদনকার্য ব্যাহত হওয়ার কারণ ব্যাখ্যা কর।
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর