তুমি কি মনে কর উক্ত কারখানাটির কার্যক্রম পরিবেশের জন্য হুমকিস্বরূপ? মতামত ব্যক্ত কর।
উত্তর: উদ্দীপকের কারখানাটি পানি দূষণ করছে, যা পরিবেশের জন্য মারাত্মক হুমকিস্বরূপ বলে আমি মনে করি। শিল্প বর্জ্য, রাসায়নিক দ্রব্য ও ময়লা-আবর্জনা পানিতে দ্রবীভূত হয়ে পানির যে দূষণ হয় তাকে পানি দূষণ বলে। শিল্পকারখানা ও ব্যবসায় প্রতিষ্ঠান বিভিন্নভাবে পানিকে দূষিত করে। খনিজ পদার্থ, কারখানার বর্জ্য, সালফার, তামা, সীসা, নাইট্রেট, ফসফেট, মানুষের বর্জ্য ও ময়লা পানি নদী ও সমুদ্রের তলদেশে ভরাট প্রভৃতি কারণে পানি দূষিত হয়। উদ্দীপকে মি. রহিমের পোশাক কারখানাটি সাভারে অবস্থিত। কারখানাটিতে ৪০০ জন কর্মী কর্মরত। তিনি কর্মীদের সুযোগ-সুবিধার চেয়ে উৎপাদনের ওপর বেশি গুরুত্ব দেন। এছাড়াও তিনি তার কারখানার বর্জ্য শোধনের ব্যবস্থা না করে পার্শ্ববর্তী নদীতে ফেলেন। এর ফলে পানি মারাত্মকভাবে দূষিত হয়, যা নদী দূষণের পাশাপাশি পরিবেশ দূষণের জন্য হুমকিস্বরূপ। সুস্থতার জন্য দূষণমুক্ত পরিবেশ প্রয়োজন। কিন্তু অপরিকল্পিতভাবে ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপন ও বিস্তারের ফলে বিভিন্নভাবে পরিবেশ দূষিত হচ্ছে। দূষিত পরিবেশ মানুষের জীবনযাত্রায় মারাত্মক প্রভাব বিস্তার করছে। উদ্দীপকে প্রতিষ্ঠানটিই এর প্রমাণ। কারণ উদ্দীপকের প্রতিষ্ঠানটি তাদের কারখানার বর্জ্য নদীতে ফেলছে। এতে করে নদী মারাত্মকভাবে দূষিত হবে। যার ফলে নদীতে কোনো ধরনের মাছ পাওয়া যাবে না। আবার নদীর পানি ব্যবহার করার ফলে মানুষের মধ্যে বিভিন্ন ধরনের রোগ-ব্যাধি দেখা দিবে। তাই আমি মনে করি, উদ্দীপকে বর্ণিত কারখানাটি পানি দূষণের মাধ্যমে পরিবেশের মারাত্মক ক্ষতি করছে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
তুমি কি মনে কর উক্ত কারখানাটির কার্যক্রম পরিবেশের জন্য হুমকিস্বরূপ?…
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর