উদ্দীপকে বর্ণিত শায়লা কো. লি. কোন ধরনের কোম্পানিতে রূপান্তরিত হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত শায়লা কোং লি. হোল্ডিং কোম্পানিতে রূপান্তরিত হয়েছে। যদি কোনো কোম্পানি অন্য কোনো কোম্পানির ৫০% এর অধিক শেয়ার মালিকানার অধিকারী তবে তাকে হোল্ডিং কোম্পানি বলে। হোল্ডিং কোম্পানি সবসময় সাবসিডিয়ারি কোম্পানিকে নিয়ন্ত্রণ করে। এবং সাবসিয়ারি কোম্পানি সবসময় হোল্ডিং কোম্পানি কর্তৃক পরিচালিত হয়। উদ্দীপকের শায়লা কোম্পানি লিমিটেড একটি শক্তিশালী এবং স্বনামধন্য ব্যবসায় প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি সাফল্যের সাথে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছে। অপরদিকে Y কোম্পানি লিমিটেড তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে গিয়ে মূলধন সংকটে পড়ে। এমতাবস্থায় Y কোম্পানি লিমিটেড তাদের ৫৫% শেয়ার শায়লা - কোম্পানির নিকট বিক্রয় করার সিদ্ধান্ত নেয়। শায়লা কোম্পানিও উক্ত শেয়ার কিনতে সম্মত হয়। অন্য কোম্পানির অধিকাংশ শেয়ার ক্রয় হোল্ডিং কোম্পানির সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে বর্ণিত শায়লা কোং লি. হোল্ডিং কোম্পানিতে রূপান্তরিত হয়েছে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত শায়লা কো. লি. কোন ধরনের কোম্পানিতে রূপান্তরিত হয়েছে…
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর