উদ্দীপকে Y কো. লি. এর গৃহীত সিদ্ধান্তের যৌক্তিকতা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে Y কোম্পানি তাদের শেয়ার বিক্রয়ের মাধ্যমে সাবসিডিয়ারি কোম্পানিতে পরিণত হয়েছে, প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখার জন্য এমন সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ। যদি কোনো কোম্পানি অন্য কোনো কোম্পানির নিকট ৫০% এর অধিক শেয়ারমালিকানা বিক্রয় করে তবে তাকে সাবসিডিয়ারি কোম্পানি বলে। হোল্ডিং কোম্পানি সবসময় সাবসিডিয়ারি কোম্পানিকে নিয়ন্ত্রণ করে। এবং সাবসিডিয়ারি কোম্পানি সবসময় হোল্ডিং কোম্পানি কর্তৃক পরিচালিত হয়। উদ্দীপকের শায়লা কোম্পানি লিমিটেড একটি শক্তিশালী এবং স্বনামধন্য ব্যবসায় প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি সাফল্যের সাথে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছে। অপরদিকে Y কোম্পানি লিমিটেড তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে গিয়ে মূলধন সংকটে পড়ে। এমতাবস্থায় Y কোম্পানি লিমিটেড তাদের ৫৫% শেয়ার শায়লা কোম্পানির নিকট বিক্রয় করার সিদ্ধান্ত নেয়। শায়লা কোম্পানিও উক্ত শেয়ার কিনতে সম্মত হয়। উদ্দীপকের বর্তমান পরিস্থিতিতে শায়লা কোম্পানি লিমিটেড হচ্ছে হোল্ডিং কোম্পানি এবং Y কোম্পানি লিমিটেড হচ্ছে সাবসিডিয়ারি কোম্পানি। সাবসিডিয়ারি কোম্পানি সবসময়ই হোল্ডিং কোম্পানির অধীনস্থ হয়ে কাজ করবে এবং হোল্ডিং কোম্পানি সাবসিডিয়ারি কোম্পানিকে নিয়ন্ত্রণ করবে। তবে প্রতিষ্ঠানের স্বার্থে বা প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখার জন্য অন্য কোম্পানির নিকট অধিকাংশ শেয়ার বিক্রয়ের যৌক্তিকতা রয়েছে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে Y কো. লি. এর গৃহীত সিদ্ধান্তের যৌক্তিকতা বিশ্লেষণ কর।
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর