'সততা' সমবায় সমিতির প্রত্যেক সদস্যের প্রাপ্ত মুনাফা উদ্দীপকের আলোকে নির্ণয় কর।
উত্তর: 'সততা' সমবায় সমিতির প্রত্যেক সদস্যের প্রাপ্ত মুনাফার পরিমাণ ৮,২০০ টাকা। সমবায় সমিতির অর্জিত মুনাফার সমস্ত অংশ সমিতির সদস্যদের মধ্যে বণ্টন করা হয় না। এক্ষেত্রে সমিতির অর্জিত মুনাফার ১৫% সংরক্ষিত তহবিলে এবং ৩% উন্নয়ন তহবিলে মোট (১৫ + ৩) = ১৮% বাধ্যতামূলকভাবে সংরক্ষণ করতে হয়। অবশিষ্ট (১০০ – ১৮) = ৮২% সদস্যদের মধ্যে বণ্টন করা হয়। উদ্দীপকে বলা হয়েছে ১০০ জন কৃষক ক্রয়, বিক্রয় ও ঋণ সুবিধা পাওয়ার উদ্দেশ্যে সততা নামে একটি সমবায় সমিতি গঠন করে। সমিতির প্রত্যেক সদস্যের শেয়ার সমান। ২০২৪ সালে উক্ত সমিতি ১০ লক্ষ টাকা মুনাফা অর্জন করে। সমবায় আইন অনুযায়ী তারা অর্জিত মুনাফা নিজেদের মধ্যে বণ্টন করে। উদ্দীপকের সমিতির মোট মুনাফা ১০,০০,০০০ টাকা। উক্ত মুনাফার ৮২% টাকা সদস্যরা নিজেদের মধ্যে ভাগ করে নিতে পারবে। এক্ষেত্রে সদস্যরা পাবে = [গণিত] = ৮,২০,০০০ টাকা।সমবায় আইন অনুযায়ী সদস্যরা ৮,২০,০০০ টাকা পাবে। উক্ত টাকার মধ্য হতে সততা সমবায় সমিতির প্রত্যেক সদস্য মুনাফা পাবে (৮,২০,০০০ ÷ ১০০) = ৮,২০০ টাকা।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
'সততা' সমবায় সমিতির প্রত্যেক সদস্যের প্রাপ্ত মুনাফা উদ্দীপকের আলোকে…
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর