মিসেস তামান্নার মূলধন সংগ্রহের জন্য গৃহীত পদক্ষেপ কোন পরিবেশের সাথে জড়িত? ব্যাখ্যা কর।
উত্তর: মিসেস তামান্নার মূলধন সংগ্রহের জন্য গৃহীত পদক্ষেপ অর্থনৈতিক পরিবেশের সাথে জড়িত। কোনো দেশের জনগণের আয় ও সঞ্চয়, অর্থ ও ঋণ ব্যবস্থা, বিনিয়োগ, মূলধন ও জনসম্পদ ইত্যাদির ওপর ভিত্তি করে কোনো দেশে যে পরিবেশের সৃষ্টি হয় তাকে অর্থনৈতিক পরিবেশ বলে। যে দেশে অভ্যন্তরীণ ও বৈদেশিক বিনিয়োগ ভালো, মূলধনের পরিমাণ আশাব্যঞ্জক, অর্থ ও ঋণ ব্যবস্থা উন্নত সেই দেশ ব্যবসায়ের ক্ষেত্রে ততই অগ্রগতি লাভ করতে পারে। উদ্দীপকের তামান্না একজন আইটি প্রকৌশলী। তিনি দেশের সবচেয়ে ভালো প্রতিষ্ঠান হতে এই ডিগ্রি অর্জন করেছেন। সম্প্রতি তিনি একটি আইটি ফার্ম দেওয়ার পরিকল্পনা করছেন। কিন্তু এজন্য তার যথেষ্ট ' মূলধন নেই। এক্ষেত্রে তিনি উক্ত মূলধন সংগ্রহের জন্য একটি আর্থিক প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করেছেন। উক্ত আর্থিক প্রতিষ্ঠান অর্থনৈতিক পরিবেশের উপাদান। তাই বলা যায়, মিসেস তামান্নার। মূলধন সংগ্রহের জন্য গৃহীত পদক্ষেপ অর্থনৈতিক পরিবেশের সাথে জড়িত।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
মিসেস তামান্নার মূলধন সংগ্রহের জন্য গৃহীত পদক্ষেপ কোন পরিবেশের সাথে…
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর